নরসিংদীর রায়পুরায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মড়জাল সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর এলাকার সৌদি প্রবাসী সোহাগ মিয়া (৪০) ও তার বড় বোন মাছুমা বেগম (৫৫)। আহতদের ভৈরব, নরসিংদী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুরা থানার ওসি মিজানুল বলেন, সোহাগ কিছুদিন আগে সৌদি আরব থেকে ছুটি কাটাতে দেশে আসেন। শনিবার ভোরে স্বজনদের নিয়ে মাইক্রোবাসে করে ঢাকায় বেড়াতে যাচ্ছিলেন তিনি। এ সময় বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে মাইক্রোবাসের সবাই আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সোহাগ ও মাছুমাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
