শ্রীলঙ্কায় বন্যা ও ভূমি ধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২১ মে ২০১৬, ১৬:৪৮
 
শ্রীলঙ্কায় গত কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমি ধসে দুই শতাধিক মানুষের প্রাণহানিসহ জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বীপ দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে পাঠানো শোকবার্তায় তিনি ‘আন্তরিক শোক ও গভীর সমবেদনা’ প্রকাশ করেন বলে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
 

শ্রীলঙ্কার সরকার ও জনগণের জন্য সংহতি ও সমর্থন অব্যাহত রাখার কথা শেখ হাসিনা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আরানায়াকা ভূমি ধসে নিখোঁজ মানুষদের উদ্বেগে আমরা বিশেষভাবে চিন্তিত। নিহতদের পরিবারের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও বন্যায় বাস্তুচ্যুত ওইসব মানুষদের জন্য আমাদের ভাবনা ও প্রার্থণা অব্যাহত রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দূরদর্শী নেতৃত্বে সাহস ও শক্তি নিয়ে শ্রীলঙ্কার মানুষ সাহস ও শক্তি নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করবে।’