কাউখালীতে নিম্নাঞ্চল প্লাবিত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২১ মে ২০১৬, ২০:১৪
ঘূর্ণিঝড়  রোয়ানুর প্রভাবে পিরোজপুরের কাউখালীতে কাঁচা বাড়িঘর  ভেঙে পড়েছে। শত শত গাছপালা উপড়ে পড়েছে। ভারি বর্ষণের ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পুকুর ও  ঘেরের মাছ  ভেসে  গেছে।বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে।শুক্রবার রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকা  বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
 
উপজেলায় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার বিকাল পর্যন্ত ভারী বর্ষণ ও ধমকা হাওয়া দেখা দেয়। এতে মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। রাত ১২টা থেকে শুরু হয় টানা ভারী বর্ষণ। চলে শনিবার বিকেল চারটা পর্যন্ত। টানা ভারী বর্ষণে মানুষ ঘরবাড়িতে আটকা পড়েছে। শ্রমজীবী মানুষেরা কাজ না করতে  পেরে দুর্ভোগের শিকার হচ্ছে।
 
কাউখালীর বেকুটিয়া ফেরিও আমরাজুড়ি ফেরিচলাচল বন্ধ ছিল।কাউখালী থেকে ঢাকাগামী লঞ্চ ছেড়ে যায়নি।