দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিল ও ৯০২টি ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে।
দিনাজপুর বিজিবি সেক্টর সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টায় বিরল উপজেলার সীমান্তবর্তী অচিন্তপুর এলাকায় বিজিবির টহলদল ধাওয়া করে ২ জনকে আটক করে। আটক ২ জন নবাবগঞ্জ উপজেলার ধনগ্রামের আসকর আলীর পুত্র আরিফ (২৪) ও হজরত আলীর পুত্র লিটন (২৫) এর নিকট থেকে ১৪২ বোতল ফেনসিডিল ও ৯০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিরামপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আটক ২ জনকে আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুর জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করেছে।
