আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আপডেট : ২২ মে ২০১৬, ০৯:২৯
 
আশুলিয়ায় ইসহাক নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ ৩০ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী।  
 
শনিবার দিবাগত রাত ৯টার দিকে উত্তর গাজীরচট এলাকায় ইসহাক মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। 
 
ইসহাক জানান, অজ্ঞাত পরিচয়ের ৩-৪ যুবক বাসা ভাড়া নেয়ার কথা বলে তার বাসায় প্রবেশ করে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরাসহ আরও ৭-৮ যুবক বাসার সবাইকে অস্ত্রেও মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে লকারে থাকা নগদ ৩০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে বাহির দিয়ে রুমের দরজা বন্ধ করে পালিয়ে যায়।
 
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, 'ডাকাতির খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।'