মাগুরায় ইজিবাইক চালককে হত্যা

আপডেট : ২২ মে ২০১৬, ০৯:২৭
মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রাম থেকে আল-আমিন (২২) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তার মৃতেদহ উদ্ধার করা হয়।
 
আল আমিন সদরের কালুপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। আজ রবিবার সকালে  মাগুরা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত অনুষ্ঠিত হয় । 
 
মাগুরা সদর থানার ওসি আজমল হুদা জানান, মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় বাসাভাড়া থেকে আল আমিন ইজিবাইক চালাতেন। শুক্রবার বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরে শনিবার রাতে সদরের আলোকদিয়া গ্রামে নবগঙ্গা নদীর চরে শ্মশান ঘাটে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশের গলায় কাচা পাটের রশি প্যাচানো ছিল। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।