ফেসবুকে এই নারী থেকে সাবধান!

আপডেট : ২২ মে ২০১৬, ১৩:৩০
 
ফেসবুক বর্তমানে আমাদের দেশের বড় একটি অংশ ব্যবহার করলেও অনেকেই ফেসবুকের সঙ্গে সম্পর্কিত হুমকিগুলোর সঙ্গে পরিচিত নয়। ফেসবুকে থাকা অগণিত হুমকির মধ্যে ভুয়া অ্যাকাউন্ট এক ধরণের হুমকি। আর এই নারীর নামে ফেসবুকে খোলা আছে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট। তাই এই নারীর সাথে নিজের অজান্তে ফেসবুকে সংযুক্ত হলে আজই তাকে আনফ্রেন্ড করে ব্লক করে দিতে পারেন।
 
ফেসবুকে এমন ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হয় আপনার ব্যক্তিগত তথ্য চুরির জন্য। বর্তমানে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সর্বদা আপডেট রাখি। সেখানে আমাদের স্কুল-কলেজ থেকে শুরু করে আত্মীয়দের পরিচয়ও থাকে। এ সকল ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সে সকল তথ্য সংগ্রহ করে তা কাজে লাগানো যেতে পারে পরবর্তীতে। হয়ত আপনার আসা-যাওয়ার সময়ের খোঁজ খবর রাখার জন্যও ব্যবহার হতে পারে এ ধরণের অ্যাকাউন্ট। আপনার এই তথ্য বিভিন্ন কোম্পানির কাছে বিক্রিও করতে পারে তারা।
 
এমনও হতে পারে এই অ্যাকাউন্ট থেকে আপনার কাছে হয়ত টাকা চাওয়া হল। ১০০ বা ৫০০ টাকা। অনেক বিপদে আছে এমনটা জানিয়ে। অথবা এই অ্যাকাউন্ট থেকে জানালো, সে কিডন্যাপ হয়ে আছে, তাকে সাহায্যের জন্য আসতে। এই সবই এখন আপনাকে বিপদে ফেলার পথ। আর সে কারণেই ফেসবুকে বন্ধু বাছাইয়ের সময় যথেষ্ট সাবধান থাকতে হয়। অপরিচিত কাউকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে বন্ধু হিসেবে সংযুক্ত করা উচিত নয়। আর যদি কেউ সেটা করেন তাহলে অবশ্যই নিশ্চিত হয়ে নেয়া উচিত, অ্যাকাউন্টটি ভুয়া, কি না। কিন্তু সমস্যা বিষয় হল সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হচ্ছে এ ধরণের ভুয়া অ্যাকাউন্টের ব্যবহারকারীরা। তারা এখন সাধারণত অন্য কোন মেয়ের বা ছেলের ফেসবুকে থাকা ছবি কপি করে হুবহু এই সব ভুয়া অ্যাকাউন্টে ব্যবহার করে এবং ঐ সকল অ্যাকাউন্ট থেকে আপডেট হওয়া ছবি ও পোস্ট সরাসরি শেয়ার দিয়ে নিজেদের ভুয়া অ্যাকাউন্ট আপডেট রাখে। ফলে অপরিচিত আসল ও ভুয়া অ্যাকাউন্ট চেনা প্রায় অসম্ভব।
 
তাই যে কোন ধরণের সমস্যা এড়াতে সবচাইতে সহজ পদ্ধতিতে নিজের পরিচিতদের মাধ্যমে ফেসবুক বন্ধু নির্বাচন। কাউকে না চিনতে পারলে রিকোয়েস্ট একসেপ্ট করার আগে তার সাথে থাকা মিউচুয়াল ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করে নিন।