বগুড়ায় হেরোইনসহ মাদক বিক্রেতা আটক

আপডেট : ২২ মে ২০১৬, ১৩:৩১
বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক বিক্রেতা মুনছুরকে আটক করেছে পুলিশ।
 
তিনি উপজেলার বাশকুরো নারায়ণপাড়ার আব্দুল আলীমের ছেলে।
 
রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ২০ পুরিয়াসহ পুলিশ তাকে আটক করে।
 
আদমদীঘি থানার দায়িত্বরত এএসআই ইকবাল জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।