বিরামপুরে এক মণ গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

আপডেট : ২২ মে ২০১৬, ১৩:৫৩
 
বিরামপুর থানা পুলিশ ৪০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। 
 
জানা গেছে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার এসআই বাবলু চন্দ্র পাল টহল দল নিয়ে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিছকিনী মোড়ে অবস্থান নেয়। রাতে ঘোড়াঘাটের দিক থেকে দিনাজপুর অভিমুখী একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ-১১৩৮৯০) গতি নিয়ন্ত্রণের সংকেত দেয়। এ সময় প্রাইভেটকারের চালক কার ফেলে পালিয়ে যান। 
 
পুলিশ তল্লাশী করে কারের ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। আটক গাঁজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ব্যাপারে বিরামপুর থানায় মামলা হয়েছে।