‘চিহ্নিত’ ছয় জঙ্গির দেশত্যাগ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রেড অ্যালার্ট’ জারি করার পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, জঙ্গিরা যাতে দেশত্যাগ না করতে পারে সেজন্য বাড়তি সতর্কতা রাখতে সরকারিভাবে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি জানান, যারা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছেন তাদের পাসপোর্ট ও ভিসা সঠিকভাবে যাচাই করে দেশত্যাগের অনুমতি দিতে নির্দেশনা দেয়া হচ্ছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যার ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করার কথা জানিয়ে বৃহস্পতিবার ছয় জঙ্গির ছবি প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জানিয়ে তাদের ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়।
