ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২২ মে ২০১৬, ১৪:৩৫
 
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে পানিতে ডুবে অম্লান নামে এক স্কুলছাত্রে মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।
 
অম্লানের বাড়ি দিনাজপুরের বালুবাড়িতে।সে ঢাকার একটি স্কুলে ৭ম শ্রেণিতে পড়ে বলে পারিবারিক সূত্র জানায়।
 
এলাকাবাসী জানায়, সকালে অম্লান পীরগঞ্জের মুন্সিপাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে বাড়ির পাশের লাছি নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।