পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ৭০টি ঘর ভস্মীভূত

আপডেট : ২২ মে ২০১৬, ১৪:৫০
 
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ি ইউনিয়নের গড়েরডাঙ্গা এলাকায় ১৬ পরিবারের ৭০টি ঘর পুড়ে গেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। 
 
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত।
 
প্রত্যক্ষদর্শী ও পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক সফিকুল মুন্সির বাড়ি থেকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ১৬টি পরিবারের ৭০টি বাড়ি পুড়ে যায়। অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র, ধান-চাল, স্বর্ণালঙ্কার, নগট টাকাসহ মালামাল পুড়ে গেছে।
 
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আব্দুল মালেক বৈদ্যুতিক শটসার্কিটথেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন। 
 
বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন।