নিউইয়র্কে নিলামে চড়াদামে বিক্রি হয়েছে এলভিস প্রিসলের গিটার। এটি ১৯৬৯ সালে পিতার কাছ থেকে পেয়েছিলেন তিনি।
নিলাম হাউজ জুলিয়েনে শনিবার গিটারটি মাইকেল জ্যাকসনের ভেস্টকে হারিয়ে তিন লাখ ৩৪ হাজার ডলারে বিক্রি হয়। ভেস্ট বিক্রি হয় দুই লাখ ৫৬ হাজার ডলারে। নিলাম হাউজের ধারণা ছিল, এটি হয়তো ২ থেকে ৩ লাখ ডলারে বিক্রি হবে।
নর্থ ক্যারোলাইনার এশেভিলে ১৯৭৫ সালের কনসার্টের সময়ে প্রিসলে গিটারটি ভক্ত মাইক হ্যারিসকে দিয়ে দেন। তখন থেকে এটি তার কাছেই ছিল।
ঐ দিনের নিলামে সবচেয়ে চড়ামূল্যে বিক্রি হয় জন লেননের নিজ হাতে লেখা বিটলস সং ‘বিয়িং ফর দ্য বেনিফিট অব মিস্টার কাইট’। এটির মূল্য ওঠে তিন লাখ ৫৪ হাজার ৪০০ ডলারে। খবর: এএফপি।
