অস্ট্রেলিয়ায় সিডনিতে কান ধরে প্রতীকী অবস্থান কর্মূসচি পালিত হয়েছে। নারায়ণগঞ্জের লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতনের প্রতিবাদে সিডনির বিখ্যাত অপেরা হাউজের সামনে এই কর্মসূচি পালিত হয়।
শনিবারের এই অবস্থান কর্মসূচিতে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী যোগ দিয়েছিলেন।
IMG0
শ্রেণিকক্ষে ‘ধর্মীয় কটূক্তির’ অভিযোগে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এ কে এম সেলিম ওসমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনা ঘটে। তবে প্রধান শিক্ষকের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।
