ঘূর্ণিঝড় রোয়ানুর ঝড়ো বাতাসে পটুয়াখালীতে গাছ চাপায় আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য আহত ওই বৃদ্ধাকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। নিহত কল্পনা রানী দাস (৭০) ভোলা জেলার লালমোহন উপজেলার হীরা লাল দাসের স্ত্রী।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, কল্পনা দুমকি উপজেলার উত্তর পাংগাশিয়া গ্রামে তার জামাতার বাড়ি বেড়াতে এসেছিলেন। শনিবার সকালে ঝড়ে একটি গাছ উপড়ে জামাতা সুধাংশু দাসের বসত ঘরে ওপর এসে পড়লে ঘরটি ক্ষতিগ্রস্ত হয়। এতে তার জামাতা সুধাংশু ও কল্পনা আহত হন। আহতাবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে কল্পনাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
