পঞ্চগড়ে ৭০ ঘর ভস্মীভূত

আপডেট : ২২ মে ২০১৬, ১৭:১৫
পঞ্চগড়ের বোদা উপজেলার গড়েরডাঙ্গা এলাকায় রবিবার দুপুরে  ১৬ পরিবারের ৭০টি ঘর পুড়ে গেছে।
 
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
 
জানা গেছে, ওই গ্রামের কৃষক সফিকুল মুন্সির বাড়ি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ১৬টি পরিবারের ৭০টি বাড়ি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, ধান-চাল, স্বর্ণালঙ্কার, টাকাসহ মালামাল পুড়ে গেছে। পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আব্দুল মালেক বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন।
 
বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আগুনের সত্যতা নিশ্চিত করেছেন।