ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলায় পাঁচ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
রবিবার বিকালে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল পাঁচ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য চর আলগী ইউপির সাবেক চেয়ারম্যান দুলাল উদ্দিন আকন্দ, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও মশাখালী ইউপির বর্তমান চেয়ারম্যান সেলিম আহম্মেদ, রসুলপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সদস্য ও রসুলপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মঈনুল হক সরকার, নিগুয়ারী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হাদিউল ইসলাম ও সদস্য মো. আফাজ উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
