মৌলভীবাজারে পিংকি আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পিংকি উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী।
পিংকির চাচাতো ভাই আবু সুফিয়ান জানান, রাতে পিংকিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে হোসেন মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
শেরপুর ফাঁড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, পিংকির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা সনাক্ত করতে লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৌলভীবাজার মডেল থানায় মামলার প্রস্তুতি চলেছে।
