ক্যামেরায় বাজার সেরা ৫ স্মার্টফোন

আপডেট : ২৩ মে ২০১৬, ০৯:৪০
পছন্দটাই মুখ্য বিষয়, দামটা নয়। ডিভাইস পছন্দ হলে আর দাম নিয়ে ক’জন মাথা ঘামায়?
 
স্মার্টফোন মানে তো আর শুধুই কথা বলা নয়। ফোন এখন পার্সোনাল সেক্রেটারি। সেই তো অনেক কাজ করে দেয়। আর সেই সব কাজের মধ্যে অন্যতম বড় কাজ ছবি তুলে দেওয়া।
 
খারাপ লাগা বা ভাল লাগা মুহূর্তকে চিরদিনের জন্য ডিজিটাল আয়ু এনে দেয় মোবাইল ক্যামেরা। সেই সঙ্গে সেলফি তো আছেই।
 
ফোন কিনতে গেলে তাই সবার আগে দেখা হয় তার ক্যামেরা। রিয়ার বা ফ্রন্ট ক্যামেরা পছন্দ হলে তবেই ফোন কেনা হয়। কম দামে ভালো ক্যামেরার ফোন নিতে চাইলে এক নজর দেখে নিতে পারেন এই প্রতিবেদন।
 
স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ
যারা ভালো মোবাইল ক্যামেরার স্মার্টফোন খোঁজেন তাদের জন্য আদর্শ মডেল হবে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ। ১২ মেগাপিক্সেল ক্যামেরা মিলছে এই স্মার্টফোনে। ডুয়াল পিক্সেল ক্যামেরা কম আলোতেও ভালো ছবি তুলে দিতে পারে।
 
নেক্সাস ৫পি
ভালো ক্যামেরার জন্য এই ফোনটিও হাতে তুলে নিতে পারেন। এখানে ব্যাক ক্যামেরা মিলছে ১২.৩ মেগাপিক্সেলের। তবে এই ক্যামেরার বিশেষত্ব হল লেজার অ্যাসিস্টেট অটো ফোকাস মোড। এর ফলে ফটোগ্রাফির মানও অনেক ভাল হয়।
 
শাওমি এমআই৫
এই ফোনের ব্যাক ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। সঙ্গে যে বিশেষত্বগুলি আছে তা হল অটো ফোকাস, ফেস ডিটেকশন, প্যানোরমা মোড এবং টাচ ফোকাস। এছাড়া ৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও মিলবে এ ফোনে।
 
মেটো এক্স ফোর্স
মটোরোলার এ ফোনেও ক্যামেরা দারুণ। এ ফোনের ব্যাক ক্যামেরা ২১ মেগাপিক্সেলের। ফেস ডিটেকশন, অটো ফোকাস, ভিডিও রেকর্ডিং-সহ সব সুবিধাই থাকছে। সেই সঙ্গে থাকছে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা।
 
ওয়ান প্লাস ২
এই মডেল বাজারে এসেছে ২০১৫ সালে। কিন্তু এর মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ফোনটি। অন্যান্য ফিচারের পাশাপাশি অবশ্যই এর ইউএসপি ক্যামেরা। সব রকম সুবিধাসহ ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আছে এই ফোনে। সেইসঙ্গে আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সূত্র- ডিজিট ইন ও এনডিটিভি।