কেশবপুরে শ্রমিককে পিটিয়ে হত্যা

আপডেট : ২৩ মে ২০১৬, ১২:০৩
যশোরের কেশবপুর উপজেলায় শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সুমন ওরপে সনু (৩৫) উপজেলার কুশুলদিয়া গ্রামের গোপাল গাজির ছেলে।
 
রবিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় এক নারীকে আটক করেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন।
 
এলাকাবাসী জানায়,  রবিবার রাতে সনুকে পার্শ্ববর্তী মির্জাপুর গ্রামের বিল্লাল হোসেনের (৩৫) স্ত্রী তানিয়া মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এ সময় বিল্লাল তার বাড়ির পাশে  সনুকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পুলিশের ধারণা, সুমন ও বিল্লাল কেশবপুর শহরের মাছ বাজারের নুর আলি বিশ্বাসের আড়তে শ্রমিক হিসেবে কাজ করার সুবাদে দুইজনই একে অপরের বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে সনুর সঙ্গে বিল্লালের স্ত্রী তানিয়ার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।
 
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম সহিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিল্লালের স্ত্রী তানিয়াকে আটক করা হয়েছে।