বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা

আপডেট : ২৩ মে ২০১৬, ১৩:২৬
 
সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিতে বইছে। যা অস্থায়ীভাবে দমকায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা শতকরা ৯৫ ভাগ।
 
পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
 
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
 
আগামীকাল সূর্যোদয় ৫ টা ১২ মিনিটে।
-বাসস