পটুয়াখালীতে জেলের জালে ডলফিন

আপডেট : ২৩ মে ২০১৬, ১৭:৪৬
পটুয়াখালীর দশমিনা উপজেলার নেহালগঞ্জ এলাকার নদীতে স্থানীয় জেলেদের জালে  বিশালাকৃতির একটি ডলফিন মাছ আটক হয়েছে। তবে মাছটিকে স্থানীয়রা মেরে ফেলেছে।
 
জানা গেছে, সোমবার ভোর  ৪টার দিকে নেহালগঞ্জ জোড়াপুল এলাকায়  নাসির সরদারের ধর্মজালে (স্থানীয় নাম) প্রায় ৯ ফুট লম্বা সাড়ে ৯ মন ওজনের ডলফিন আটকা পড়ে। দুপুরের দিকে মাছটি উপজেলার বাজারে নিয়ে আসলে মাছটিকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, রোয়ানুর প্রভাবে সাগর থেকে প্রবাহিত পানির স্রোতে ডলফিনটি গতিপথ ভুলে এ এলাকায় ঢুকে পড়ে মাছ ধরার জালে আটকা পড়েছে।