কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত আবির (৫) ও তানিজ (৪) সম্পর্কে খালাত ভাই।
সোমবার দুপুরে করিমগঞ্জ উপজেলায় নিয়ামতপুর ইউনিয়নের কাজলা গ্রামে এ ঘটনা ঘটে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির বলেন, দু’দিন আগে আবির ও তানিজ গ্রীষ্মের ছুটি কাটাতে নিয়ামতপুর ইউনিয়নের কাজলা গ্রামে তাদের নানার বাড়ি আসে। সোমবার দুপুরে তারা ফুটবল নিয়ে খেলা করছিল। খেলার সময় ফুটবল পুকুরের পড়ে গেলে দুজনই ফুটবল আনতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
