খুলনায় দুই নবজাতক উদ্ধার

আপডেট : ২৩ মে ২০১৬, ২১:০১
খুলনায় দুই জীবিত কন্যা নবজাতক উদ্ধার করা হয়েছে।
 
সোমবার বিকেলে নগরীর বাগমারা রিয়াবাজার এলাকার ফজলুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে লবনচরা থানা পুলিশ নবজাতক দুটি উদ্ধার করে।
 
লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশারফ হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যম খবর পেয়ে ফজলুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে দুটি নবজাতক কন্যা সন্তান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এদের বাবা-মার পরিচয় শনাক্ত করা যায়নি।