নাগেশ্বরীতে আগুনে পুরো গ্রাম ভস্মীভূত

আপডেট : ২৩ মে ২০১৬, ২০:৪৪
নাগেশ্বরী উপজেলার ক্ষত্রিয়পাড়া গ্রাম আগুনে ভস্মীভূত হয়েছে।
 
জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ক্ষত্রিয়পাড়া গ্রামের যতিশ চন্দ্র বর্মনের বাড়িতে সোলারের ব্যাটারি ফেটে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা ছড়িয়ে পরে পুরো গ্রামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় যতিশ চন্দ্র বর্মন, মাধব চন্দ্র বর্মন, মিলন চন্দ্র বর্মন, কালীদাস বর্মন, জগদ্বীশ বর্মন, সুরেশ বর্মন, গোপাল বর্মন, তরু বালা, দ্বীনবন্ধু বর্মন, রবি বর্মন, গোপাল বর্মন ও সুজন বর্মনের বাড়ি। এ সময় বোরো ধান, চাল, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ধান-পাট, টাকাসহ প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়। আগুন নেভাতে গিয়ে আহত হয় প্রতিবেশি আজিজুল ইসলাম, সন্তোষ চন্দ্র, নুর ইসলাম, সাধন চন্দ্রসহ ১০ জন।