কালিয়াকৈরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০১৬, ১৬:৪৯

গাজীপুরের কালিয়াকৈরে  বজ্রপাতে  মো. আফাজ উদ্দিন (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে ।

 

মঙ্গলবার দুপুরে উপজেলার তালতলী গ্রামে ঘটনা ঘটে। আফাজ উদ্দিন ওই গ্রামের মৃত মজের উদ্দিনের পুত্র ।

 

জানা যায়, ওই দিন দুপুরে বৃষ্টির সময় ওই কৃষক বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে ওই কৃষক মারা যান। এ সময় তার দুটি গাভি মারা যায় ।