সুইস ব্যাংকের অনুমোদন বাতিল করলো সিঙ্গাপুর

আপডেট : ২৪ মে ২০১৬, ১৬:৫০
অর্থপাচারের অভিযোগে সুইস ব্যাংক বিএসআই এর সিঙ্গাপুর শাখার কার্যক্রম স্থগিত করেছে দেশটির অর্থনৈতিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক। ব্যাংকটির বিরুদ্ধে ‘ব্যবস্থাপনায় গলদ’ এবং কিছু কর্মকর্তার বড় ধরণের অসদাচরণের অভিযোগ করা হয়েছে।
 
সুইজারল্যান্ডের ওই ব্যাংকের সিঙ্গাপুর শাখাটি মালয়েশিয়ার ওয়ান এমবিডি ফান্ডের দুর্নীতির সঙ্গেও জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ইতিমধ্যে বিএসআই ব্যাংকের প্রধান নির্বাহী স্টেফেনো কডুরি পদত্যাগ করেছেন। এছাড়া সুইস কর্তৃপক্ষ দেশটির ওই ব্যাংকের দুর্নীতির ব্যপারে তদন্ত শুরু করেছে।
 
উল্লেখ্য, মালয়েশিয়ার ওয়ানএমডিবি ফান্ডের সঙ্গে দুর্নীতির সংশ্লিষ্টতার বিষয়ে বিশ্বজুড়ে বেশ কয়েকটি সংস্থা তদন্ত করছে। সিঙ্গাপুরের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক দ্য মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুরও (এমএএস) এই বিষয়ে তদন্ত করছে। গত মাসে সিঙ্গাপুরের প্রসিকিউটররা সিঙ্গাপুরের একজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে এই ফান্ড সংশ্লিষ্ট দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু তরে।
 
সর্বশেষ প্রকাশিত বিবৃতিতে এমএএস বিএসআই ব্যাংকের সাবেক প্রধান নির্বাহীসহ আরো পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ নতুন করে ফৌজদারি অভিযোগে তদন্তের কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ১৯৮৪ সালের পরে এই প্রথম কোনো মার্চেন্ট ব্যাংকের অনুমোদন বাতিল করলো সংস্থাটি। বিবিসি।