নাটোরে কালী মন্দিরে আগুন

আপডেট : ২৪ মে ২০১৬, ১৭:১৯
 
নাটোরের নলডাঙ্গায় একটি কালী মন্দিরে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোনো এক সময় উপজেলার শ্যামনগর কালী মন্দিরে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে বলে জানান নলডাঙ্গা থানার ওসি সুবীর দত্ত জানান।
 
এ সময় মন্দির চত্বরে লাগানো আম গাছ ভেঙে ও উপড়ে ফেলেছে তারা। মন্দির কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র দাস জানান, সোমবার রাতে কমিটির সদস্যরা দরজায় তালা দিয়ে চলে যায়। ভোর রাতে মন্দিরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দরজা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখে। আগুনে মন্দিরের কাঠের এবং বাঁশের খুঁটি ও তীর পুড়ে গেছে।
 
তবে কোনো প্রতিমা বা বৈদ্যুতিক সংযোগ না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
 

ওসি বলেন, ‘পেট্রোল ঢেলে মন্দিরে আগুন ধরানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয়দের সঙ্গে মন্দির কমিটির সদস্যদের কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।’