আগামী পাঁচ বছরের জন্য বাংলালিংককে টেলিকম পার্টনার হিসেবে বেছে নিলো তিতাস গ্যাস। সম্প্রতি গুলশানে বাংলালিংক প্রধান কার্যালয় টাইগার্স ডেনে বাংলালিংক ও তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় বাংলালিংক-এর হেড অব বিটুবি বিজনেস নাসার ইউসুফ এবং তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের সেক্রেটারি/জেনারেল ম্যানেজার মুশতাক আহমেদ এ চুক্তি স্বাক্ষর করেন।
এতে আরো উপস্থিত ছিলেন, বাংলালিংক এর এমডি ও সিইও এরিক অস্ এবং তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মীর মশিউর রহমানসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ চুক্তির ফলে বাংলালিংক আগামী পাঁচ বছর তিতাস গ্যাস লিমিটেডকে ভয়েস কল, থ্রিজি সার্ভিস এবং এসএমএস সেবা প্রদান করবে।
