ফ্রান্স গুগল কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির কর কর্মকর্তারা। গুগল ফ্রান্স ১.৩ বিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, প্রায় ১০০ ফরাসি কর কর্মকর্তা প্যারিসে অবস্থিত গুগল কার্যালয়ে অভিযান চালায় সকালে। পুলিশ এই অভিযানের সত্যতা নিশ্চিত করলেও গুগল এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিবিসি।
