খুলনায় হাসপাতালের ছাদ ধসে আহত ৩

আপডেট : ২৪ মে ২০১৬, ২২:৪২
খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়েছে।
 
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ডে ভর্তি থাকা ৩ জন রোগী আহত হন। তাৎক্ষণিকভাবে রোগীদের অন্য ভবনে সরিয়ে নেয়া হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা আকস্মিকভাবে ধসে পড়ে। এ সময় কক্ষটিতে ভর্তি থাকা উপজেলার গাওঘরা গ্রামের ফজর আলী (৮০), বিরাট গ্রামের মোয়াজ্জেম (৪২) ও সদর উপজেলার হেতালবুনিয়া গ্রামের হেমায়েত শিকদারের (৪৫) মাথায় আঘাত লাগে। এতে তারা আরো অসুস্থ হয়ে পড়েন।
 
স্বাস্থ্য কর্মকর্তা ডা. রমেন্দ্রনাথ বিশ্বাস বলেন, তিনি ছুটিতে আছেন। তবে ঘটনা শুনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।