গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক অজ্ঞত (৪০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ বাসে থাকা আরও চারজন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
