মুরাদনগরে নিখোঁজের ১৩ দিনেও সন্ধ্যান মেলেনি দুই ভাইয়ের

আপডেট : ২৫ মে ২০১৬, ১১:৪৩
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কিসমত রহিমপুর গ্রামের মাদরাসায় পড়ুয়া দুই ভাই ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে।  এরা হলো, ওই গ্রামের হাশেম মিয়ার ছেলে শরিফ হোসেন (১১) ও তার ছোট ভাই সজিব (৯)।
 
তাদের বাবা এ ব্যাপারে  স্থানীয় থানায় একটি জিডি করেছেন। ১৭ মে করা এই জিডিতে উল্লেখ করা হয়, দুই ভাই ১৪ মে সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশে আশরাফিয়া হাফেজিয়া মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
 
নিখোঁজ শরিফের গায়ের  রঙ শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে, উচ্চতা আনুমানিক চার ফুট দুই ইঞ্চি ও সবুজ রঙ্গের পাঞ্জাবি পরিহিত এবং ছোট ভাই সজিবের গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা তিন ফুট চার ইঞ্চি ও আকাশি রঙ্গের পাঞ্জাবি পরিহিত।