বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেট : ২৫ মে ২০১৬, ১২:২৭
 
রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতরের দেয়া আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে একথা বলা হয়।
 
সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
 
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।