বৈদ্যুতিক তারে জড়িয়ে দিনমজুরের মৃত্যু

আপডেট : ২৫ মে ২০১৬, ১৫:৩৫
 
বগুড়ার শেরপুরে উপজেলায় গাছের ডাল-পালা পরিষ্কার করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মন্টু মিয়া (৩০) নামের এক দিনমজুর মারা গেছেন। বুধবার সকাল ১০টার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহত মন্টু মিয়া একই ইউনিয়নের কবরস্থানপাড়ার বাচ্চু মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, মন্টু মিয়া সকাল ১০ টার দিকে মাদ্রাসাপাড়া এলাকায় নারিকেল গাছের ডালাপালা পরিষ্কার করতে গাছে ওঠেন। এরই একপর্যায়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।