টঙ্গীতে ছিনতাইকারীর হাতে র‌্যাব সদস্য ছুরিকাহত

আপডেট : ২৫ মে ২০১৬, ১৫:৩৮
গাজীপুরের টঙ্গীতে এবার ছিনতাইকারীর কবলে পড়ে ছুরিকাঘাতে আহত হলেন র‌্যাবের এক সদস্য।
 
গুরুতর আহত র‌্যাবে কর্মরত পুলিশের এসআই জসিম উদ্দিন দীর্ঘ ১২ দিন চিকিৎসা শেষে বুধবার মঙ্গলবার সন্ধ্যায় মামলাটি করেন।
 
টঙ্গী থানা সূত্রে জানা গেছে, ১২ মে এসআই জসিমসহ র‌্যাবের চার সদস্য টঙ্গী থেকে পূবাইল যাচ্ছিলেন। নিমতলি পুলিশ চেক পোস্টের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা জসিমের মোটরসাইলের গতিরোধ করে। কিছু না বোঝার আগেই জসিমকে কুপিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় ছুরিকাঘাতে জসিমের ডান হাতে গুরুতর জখম হয়। পরে তার সহযোগীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। ১২ দিন চিকিৎসা শেষে জসিম বাদী হয়ে টঙ্গী থানায় মামলাটি করেন।
 
আহত জসিম জানান, তিনি র‌্যাবের সদর দফতরে গণমাধ্যম শাখায় কর্মরত আছেন। ঘটনার দিন সাদা পোশাকে তিনি ও তার তিন সহযোগী (র‌্যাব সদস্য) দুটি মোটরসাইকেলে করে পূবাইলে অপর এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন।
 
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদারের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।