রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ২৫ মে ২০১৬, ১৭:১৭
মহানগরীতে সড়ক দুর্ঘটনায় শিশু ঐশি খাতুন (৯) নিহত হয়েছে। সে মহানগরীর শাহ্ মখদুম থানার জনৈক আরিফুল আজাদের মেয়ে।
 
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, বুধবার দুপুর ১২টার দিকে নগরীর আলিফ-লাম-মীম ভাটার সামনে ঐশি মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি একটি ট্রাক তাকে চাঁপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।