রামগড়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত

আপডেট : ২৫ মে ২০১৬, ২০:৪৯
খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র  মো. শাহজাহান(কাজী রিপন) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫২৩৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিশ্ব প্রদীপ কুমার কার্বারী পেয়েছেন ৪২৯৩ ভোট। এছাড়া বিএনপির দলীয় প্রার্থী মো: হাফেজ আহমদ ভুইয়ার প্রাপ্ত ভোট সংখ্যা ২৬২০। বুধবার সন্ধ্যায় রামগড় উপজেলা মিলনায়তনে স্থাপিত নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্র হতে রির্টানিং অফিসার মো: নুরুল আলম  ভোটের এ ফলাফল ঘোষণা করেন।