দুই বছরের শিশুর মাথার ওজন ৯ কেজি!

আপডেট : ২৫ মে ২০১৬, ২০:৪৫
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দুই বছরের এক শিশুর মাথার ওজন শরীরের তিনগুণ। ইমন নামের এই শিশুর মাথার ওজন ৯ কেজি!
 
সি সেকশনের মাধ্যমে ডেলিভারি হওয়া ইমনের মাথা জন্মের সময় শরীরের তুলনায় মাথা বড় ছিল। কিন্তু পরের দুই বছরে ক্রমাগত সেটা বেড়েই গেছে। মাথার ওজন এত বেশি হওয়ায় তার সবকিছু করে দিতে হয়।
 
জানা গেছে, ইমন হাইড্রোসেফালাস রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত হলে খুলিতে পানি বেড়ে যায় যাতে মস্তিষ্কের ক্ষতি হয়। এই রোগ বংশগত কারণেও হতে পারে আবার গর্ভকালীন মায়ের মাম্পস বা রুবেলায় আক্রান্ত হয়ে থাকলেও হতে পারে।
 
যদি চিকিৎসা না করা হয় তাহলে দীর্ঘমেয়াদে বিভিন্ন রকমের শারীরিক অক্ষমতা দেখা যেতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন দেশের বাইরে নিয়ে গেলে সুস্থ হতে পারে ইমন। তবে ইমনের বাবা-মা জানিয়েছেন, তাদের দেশের বাইরে নিয়ে যাওয়ার আর্থিক সংগতি নেই তাই তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।