কসবার মেয়র হলেন আওয়ামী লীগের জুয়েল

আপডেট : ২৫ মে ২০১৬, ২০:৪৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এমরান উদ্দিন জুয়েল।
 
বুধবার রাত পৌনে ৮টায় কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ এ ফলাফল জানান।
 
নৌকা প্রতীক নিয়ে এমরান উদ্দিন জুয়েল পেয়েছেন ১৮ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. ইলিয়াস ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩৪৩ ভোট।