ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ মোস্তফা মেয়র নির্বাচিত হয়েছেন ।
বুধবার রাতে ভোট গণনা শেষে সহকারী রির্টানিং কর্মকতা মাঈনুল হক ফলাফল ঘোষণা করেন। নৌকা প্রতীকে মোহাম্মদ মোস্তফা পেয়েছেন ১৭ হাজার ৫৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলমগীর পেয়েছেন ৭৬৪ ভোট।
কারচুপি, অনিয়ম, কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগ তুলে সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আলমগীর।
