চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ২৫ মে ২০১৬, ২৩:৪৮
চরফ্যাশন উপজেলার এওয়াজপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের করুন মৃত্যু হয়েছে। 
বুধবার (২৫ মে) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালাম (৪৮) ও তার ছেলে সাগর (৭)।
পারিবারিক সূত্র জানায়, বিকেলে কালাম তার ছেলে সাগরকে  সঙ্গে নিয়ে বাড়ির বিদ্যুৎ লাইনের সংযোগ ঠিক করছিলেন। কালাম এসময় সাগরকে কোলে নিয়ে বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনই গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।
শশীভূষণ থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।