আড়াইহাজারে দুই মেম্বার প্রার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামের এক নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জমির হোসেনের ও মোজাম্মেল হকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালদী ফাঁড়ি ইনচার্জ আল আমিন সরকার জানান, জমির হোসেনের সমর্থকেরা একটি নিবাচর্নী মিছিল বের করে। এ সময় মোজাম্মেলের সমর্থকদের সঙ্গে কথা কাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোপালদী ফাঁড়ি ও আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, 'পরিস্থিতি শান্ত রয়েছে। এই ব্যাপারে এক পক্ষ একটি অভিযোগ দাখিল করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
