যুক্তরাষ্ট্রের পরমাণু ফোর্স ব্যবহার করে ফ্লপি ডিস্ক!

আপডেট : ২৬ মে ২০১৬, ১০:২৯
 
কম্পিউটারের প্রাথমিক যুগে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য পরিবহনের জন্য ব্যবহার করা হত ফ্লপি ডিস্ক। এরপর ফ্লপির বদলে ব্যবহার শুরু হয় সিডি ড্রাইভ যুগের প্রয়োজনে একে একে আসে ডিভিডি ড্রাইভ, পেনড্রাইভ, পোর্টেবল হার্ডডিস্ক, আরো কত কিছু। অথচ বিশ্বের সবচাইতে শক্তিশালী পরমাণু অস্ত্রের দেশ যুক্তরাষ্ট্রের পরমাণু বিভাগ এখনও ব্যবহার করছে প্রথম প্রজন্মের ফ্লপি ডিস্ক!
 
সম্প্রতি দেশটির সরকারি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানায় বিবিসি। সেখানে দেশটির সরকার জানায়, যুক্তরাষ্ট্রের পরমাণু ফোর্স তাদের কাজের জন্য আইবিএম সিরিজ-১ কম্পিউটার ব্যবহার করছে যা আইবিএম-এর প্রথম প্রজন্মের কম্পিউটার। ১৯৭০ সালের কম্পিউটার সিস্টেম এটি। সম্প্রতি দেশটি তাদের পরমাণু ফোর্সের উন্নয়নের সিদ্ধান্ত নেয়ায় বিষয়টি সবার সামনে আসে। সরকারি সেই বিবৃতিতে জানানো হবে, ২০১৭ সালের মধ্যে পরমাণু ফোর্সে কম্পিউটারগুলো আপডেট করা হবে। আপডেট করার পাশাপাশি পরমাণু ফোর্সের তথ্য নিরাপত্তার জন্যও ব্যবস্থা গ্রহণ করা হবে। বিবিসি।