গায়ের রং চকচকে কালো, লম্বা লম্বা কালো রেশমি কেশ ও দীর্ঘ কালো লেজ- এটিই বোধহয় বাস্তবের ব্ল্যাক বিউটি। বলা হচ্ছে ফ্রেডরিক দ্য গ্রেট নামক একটি ঘোড়ার কথা। যুক্তরাষ্ট্রের এই ঘোড়াটিই সম্ভবত বিশ্বের সবচেয়ে ‘সুদর্শন’ ঘোড়া।
IMG0
প্রুশিয়ার শাসক ফ্রেডরিকের নামানুসারে দৃষ্টি আকর্ষণ করা ঘোড়াটির নাম রাখা হয়েছে। ১৭৪০ থেকে ১৭৮৬ সাল পর্যন্ত তিনি শাসন করেছিলেন। যুক্তরাষ্ট্রের ওজাক পর্বতমালার পিনাকল ফ্রেইসিয়ানস প্রতিষ্ঠান এই ঘোড়াটির মালিক।
IMG1
ফেসবুকে Frederik the Great নামে ঘোড়াটির একটি পেজ আছে। সেখানে তার লাইকের সংখ্যা ১৯ হাজারেরও বেশি। এছাড়াও তার নামে একটি ব্লগ আছে।
গত আগস্টে প্রথমবারের মতো বাবা হয়েছে ফ্রেডরিক। ভাউঘন নামক ঐ অশ্বশাবকও দেখতে বাবার মতো সুন্দর হয়েছে।
IMG2
ফ্রেডরিককে লালন-পালন করতে সাত হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার ব্যয় হয়। খবর: ডেইলি মেইল।
