ঢাকা প্রিমিয়ার ভলিবল লিগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পুলিশের জয়

আপডেট : ২৬ মে ২০১৬, ১৬:৪৪
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চলমান ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পুলিশ।
 
বুধবার ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ ২৩-২৫, ২৫-১৬, ২৫-১৬, ২৫-১৫ পয়েন্টে (৩-১ সেটে) ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কে পরাজিত করে।
 
এদিকে, দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-১৪, ২৫-২০, ২৫-২২ পয়েন্টে (৩-০ সেটে) বর্ডার গার্ড বাংলাদেশ  হারায়।