শিশু সৌরভ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

আপডেট : ২৬ মে ২০১৬, ১৬:৪৪
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খর্দরায় গ্রামে শিশু সৌরভ দাস হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের বিশ্বজিৎ  বিশ্বাসের ছেলে বিপুল বিশ্বাস  ( ২০ ) ও গোপাল দাসের ছেলে আকাশ দাস ( ১৬ )। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
 
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহত সৌরভ দাসের ঠাকুর মার (বাবার মা) ক্ষেত থেকে কুমড়া চুরি যায়। এ ঘটনায় বিপুল  বিশ্বাসকে সন্দেহ করেন ক্ষেতের মালিক মিরা দাস। কটু কথাও বলেন তিনি। এতে ক্ষুব্ধ হয় বিপুল দাস।  প্রায় দু মাস পর ২৭ ডিসেম্বর দুপুরে সৌরভ তাদের বাড়ির পাশে বিপুলের পান বরজে যায়। সে বিপুলের কাছে খরগোশের বাচ্ছা চায়। তখন বিপুল সৌরভকে পাশের একটি নির্মাণাধীন বাড়ির ভিতর যেতে বলে। সৌরভ সেখানে গেলে আকাশকে সঙ্গে নিয়ে গলা কেটে হত্যা করে। এরপর লাশ বাড়ির কার্নিসের ওপর ফেলে রাখে। পুলিশ পরের দিন লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। সৌরভের বাবা কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।