লালপুরে ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

আপডেট : ২৬ মে ২০১৬, ১৭:১৮
নাটোরের লালপুর উপজেলার ৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু। চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান নাটোর জেলা প্রশাসক খলিলুর রহমান এবং ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
 
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিয়ুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন প্রমুখ।