মাঠ সঙ্কটে স্থগিত বিএসএল

আপডেট : ২৬ মে ২০১৬, ১৭:৩২
খেলার উপযোগী মাঠ প্রস্তুত না হওয়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লিগের (বিএসএল) কার্যক্রম। বৃহস্পতিবার বিএসএল-এর স্বত্বাধিকারী সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন তরফদার এ তথ্য জানান।
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সরকার এখনও মাঠের নিশ্চয়তা না দিতে পারায় টুর্নামেন্টের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।
 
তিনি হতাশা প্রকাশ করে বলেন, 'সমঝোতা চুক্তির ছয় মাস পার হলেও, এখনও মাঠের ব্যবস্থা হয়নি। আন্তর্জাতিক মানের মাঠ প্রস্তুত না হওয়ায় আপাতত টুর্নামেন্টের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।
 
সরকার ও বাফুফের নিশ্চয়তা পেলে আবারও কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।' দেশের ফুটবলে জাগরণ তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে বাফুফের কাছ থেকে ১৫ বছরের স্বত্ব কেনে সাইফ পাওয়ারটেক।