চট্টগ্রামে অভিযানে ইয়াবা উদ্ধার: গ্রেফতার ৬৮

আপডেট : ২৬ মে ২০১৬, ১৮:৩০
চট্টগ্রাম পুলিশ নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে। অভিযানে ইয়াবা উদ্ধার করা হয়।
 
মহানগর পুলিশের জনসংযোগ শাখা জানায়, চট্টগ্রামে নগরীর বিভিন্ন স্থানে বুধবার সারারাত বিশেষ অভিযান চালিয়ে নাশকতা ও ভাংচুরের সঙ্গে জড়িত থাকা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
এছাড়াও অভিযানে ৪৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১২ জন নিয়মিত মামলার আসামি ও ৫৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে বলে সূত্র জানায়। খবর- বাসস।